StockFinch

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ৫ অক্টোবর ২০২৬

১. আপনার দোকানের তথ্য আপনার কম্পিউটারেই থাকে

পণ্য, স্টক, বিক্রি, ইনভয়েস ও কাস্টমারের তথ্য শুধু আপনার কম্পিউটারে সংরক্ষিত থাকে। এগুলো আমাদের কাছে পাঠানো হয় না, আমরা দেখতেও পারি না। ব্যাকআপ রাখার দায়িত্ব আপনার ("Backup" পেজ থেকে)।

২. লাইসেন্সের জন্য যে তথ্য আমরা রাখি

লাইসেন্স চালু ও সক্রিয় রাখতে আমাদের লাইসেন্স সার্ভারে শুধু এগুলো যায়:

  • মোবাইল নম্বর ও দোকানের নাম (ট্রায়াল শুরুর সময় আপনি যা দেন)
  • কম্পিউটারের নাম এবং একটি বেনামি ডিভাইস আইডি (কম্পিউটার চেনার জন্য; এতে আপনার ফাইল বা ব্যক্তিগত তথ্য থাকে না)
  • অ্যাপের ভার্সন, শেষ কবে সংযোগ হয়েছে, এবং সংযোগের সময়ের IP ঠিকানা
  • পেমেন্টের তথ্য: প্ল্যান, পরিমাণ, bKash TrxID, এবং প্রেরকের নম্বর (দিলে)

৩. কেন রাখি

লাইসেন্স যাচাই, এক কম্পিউটারে একবার ট্রায়াল নিশ্চিত করা, পেমেন্ট মেলানো, অপব্যবহার ঠেকানো, এবং আপনাকে সাহায্য করার জন্য। আমরা এই তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না।

৪. ওয়েবসাইট

এই ওয়েবসাইট Cloudflare-এ চলে, যারা নিরাপত্তার জন্য সাধারণ প্রযুক্তিগত লগ (যেমন IP ঠিকানা) রাখে। আমরা কুকি-ছাড়া ভিজিটর গণনা ব্যবহার করতে পারি; কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।

৫. কতদিন রাখি ও মুছে ফেলা

লাইসেন্স চালু থাকা পর্যন্ত এবং হিসাবের প্রয়োজনে যতদিন দরকার। আপনার লাইসেন্সের তথ্য মুছতে চাইলে contact@stockfinch.com-এ লিখুন।

৬. যোগাযোগ

প্রশ্ন থাকলে: contact@stockfinch.com · WhatsApp: 01609-030317

Privacy policy

Last updated: 5 October 2026

1. Your shop data stays on your computer

Products, stock, sales, invoices and customer details are stored only on your computer. They are never sent to us and we cannot see them. Keeping backups is your responsibility (from the "Backup" page).

2. What we keep for licensing

To activate and keep your licence active, only this reaches our licence server:

  • Mobile number and shop name (what you enter when starting a trial)
  • The computer's name and an anonymous device ID (to recognise the computer; it contains none of your files or personal data)
  • App version, when it last connected, and the IP address at that time
  • Payment details: plan, amount, bKash TrxID, and the sender number (if you give it)

3. Why

To verify licences, allow one trial per computer, match payments, prevent abuse, and help you. We do not sell this information or use it for advertising.

4. This website

This website runs on Cloudflare, which keeps standard technical logs (such as IP addresses) for security. We may use cookie-free visitor counts; there are no advertising or tracking cookies.

5. How long, and deletion

For as long as your licence is active and as long as needed for our records. To have your licence data deleted, write to contact@stockfinch.com.

6. Contact

Questions: contact@stockfinch.com · WhatsApp: 01609-030317

© 2026 StockFinch
হোমHome ডাউনলোডDownload শর্তাবলিTerms